‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রামে মহাসড়কে ডাকাতি-ছিনতাই বৃদ্ধিতেসেনা ও পুলিশের যৌথ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার.

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে ডাকাতির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হচ্ছে। রবিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কের পূর্ব ধনমুড়ী মডেল কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হয়। যৌথ অভিযানের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ কাগজপত্রবিহীন একটি পিকআপ ও একটি ডাম্পার আটক করে। এছাড়া একটি ট্রাককে মেয়াদোত্তীর্ণ নথির জন্য জরিমানা করা হয়। তবে সেনাবাহিনী কোনো যানবাহন আটক করেনি বলে কর্তব্যরত অফিসার সাংবাদিকদের জানান। এর আগে শনিবার ভোরে চৌদ্দগ্রামের পূর্বধনমুড়ি মডেল কলেজের সামনে একদল দুর্বৃত্ত একটি প্রাইভেট কার মহাসড়কের পূর্ব পাশে ফেলে দিয়ে যাত্রীদের উপর হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায় । এ ঘটনার পর রোববার ভোর থেকে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ দ্রুত যৌথ অভিযান পরিচালনা শুরু করে। নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। তারা আশা করছেন, এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকলে সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার সদ্য যোগদানকৃত ওসি সাইফুল ইসলাম জানান, চৌদ্দগ্রামের ৪৫ কিলোমিটার মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই যেন না হয়, সে লক্ষে আমরা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। দেশের জনগণ যাতে এই মহাসড়ক দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।
আরও খবর