ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

টেকনাফে ২৫০ টাকার জন্য প্রাণ গেল রোজাদারের

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা, মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।


ঘটনায় নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ (প্রকাশ মুন্সি দিলদার) (৫০) বলে জানা গেছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহান এর ছেলে। পেশায় একজন দলিল লেখক ছিলেন।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মোরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে গুরুতর আঘাত করলে, ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনাস্থলে গিয়ে জানা যায় আবুল হাসেম নিহত দিলদারুল আহমদের কাছ থেকে মুরগী বিক্রয়ের বকেয়া বাবদ ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়।


নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, "আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম লাথি ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই।"


টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে