নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কুবিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা ও ইফতার আয়োজন



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী, যা পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সম্মিলিত ইফতার আয়োজন করা হয়।
বুধবার (৫ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আজাহার উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান। এছাড়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, “রোজা কেবল উপবাস থাকার নাম নয়, বরং পানাহার, কামাচার ও পাপাচার—এই তিনটি বিষয় থেকে বিরত থাকার মাধ্যম।” তিনি রমজানে দান-সদকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা-মাতার সাথে সদাচরণের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, “রমজানের সঠিক শিক্ষা ও প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে যথাযথ উপকার নিতে পারি না। তরুণ বয়সে ইবাদতের অভ্যাস গড়ে তুললে তা সারাজীবন কাজে আসে।”

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “রমজানকে আরও অর্থবহ করতে হবে। প্রতি বছর এমন আয়োজন হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।”

বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম বলেন, “১৬ বছরের ইতিহাসে এমন বৃহৎ আয়োজন আগে হয়নি। তাই আমি ক্লাবের সভাপতি কায়েস ভাইকে আহ্বান জানাই, যেন তারা প্রতি বছর এমন উদ্যোগ গ্রহণ করেন।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ওবায়দুল্লাহ খান বলেন, “আজকের আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রায় এক হাজার শিক্ষার্থী একসঙ্গে ইফতার করেছে, যা আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। পাশাপাশি রমজানের ফজিলত সম্পর্কেও জানতে পারলাম।”

কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আহ্বায়ক কায়েসুর রহমান জানান, ক্লাবটি কুরআনের জ্ঞান প্রচার এবং ইসলামিক সংস্কৃতি চর্চায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও জানান, ক্লাবের পরবর্তী প্রকল্প কুরআন বিতরণ, যা আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। এ প্রকল্পের মাধ্যমে অন্তত ৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভা ও ইফতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রমজানের তাৎপর্য সম্পর্কে সচেতন হন এবং ইবাদতের প্রতি অনুপ্রাণিত হন। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আরও খবর