অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে জামায়াতে ইসলামী ও ওলামা মাশায়েখ'র উদ্যোগে ক্রয় মূল্যে পণ্য বিক্রয়

 



 পবিত্র রমজান উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ওলামা মাশায়েখ'র উদ্যোগে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাট, চাকলমা হাট, হাটকড়ই হাট ও কুন্দারহাটে ভ্রাম্যমাণ দোকানে ক্রয় মূল্য পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


৫নং ভাটগ্রাম ইউনিয়ন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাফেজ হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন এর পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আমির আনোয়ারুল হক, এছাড়া মোঃ জুলফিকার আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।


উদ্বোধন শেষে বক্তারা বলেন, পবিত্র রমজানে মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতি হ্রাস করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে থেকে জনসাধারণের কল্যাণের জন্য আমরা মুড়ি, সিদ্ধ বুট, বেশন, চিনি, দাবাস খেজুর, মিছরি, লাচ্ছা, সাদা সেমাই, কুক, আঙ্গুর, ভেজা খেজুর, নারকেল, রিকো কয়েল এসব পণ্য ক্রয় মূল্য বিক্রয় করছি। পুরো রমজান জুড়েই প্রতি হাটের দিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।


এদিকে সুলভ মূল্য পণ্য কিনতে পেরে একাধিক ক্রেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজান আসলেই ব্যবসায়ীরা আমাদের জিম্মি করে সব ধরণের পণ্যর দাম বাড়িয়ে হয়রানি করে। কিন্তু জামায়াতে ইসলামীর এরকম কার্যক্রম রমজান মাসে চলমান থাকলে আমরা উপকৃত হবো।

আরও খবর