মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কুবিতে গাউসিয়া কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরি জামে মসজিদ, ঢাকা-এর খতিব শাইখ মোহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাউসিয়া কমিটি কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক গোলাম আজম এবং গাউসিয়া কমিটি মানবিক টিম কুমিল্লার প্রধান জাবের হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রায়হানের সভাপতিত্বে এবং সদস্য মাইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য ও মুমিনের গুণাবলি নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাইখ মোহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি একজন মানুষের মানসিকতা প্রসারিত করার ও সমাজের সঙ্গে মিশে যাওয়ার শিক্ষা দেয়। ইসলামে প্রকৃত মুমিন হওয়া একজন মুসলমানের জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ কুরআনে মুমিনদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছেন এবং রোজা পালনের নির্দেশ দিয়েছেন। তাই আমাদের উচিত প্রকৃত মুমিন হিসেবে নিজেদের গড়ে তোলা, যারা সবসময় আল্লাহর ওপর নির্ভরশীল থাকে।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া, অনুষ্ঠানে গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়, যা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

আরও খবর