ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এনএসএসিইউর নতুন নেতৃত্বে পুতুল- রনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2025 12:16:50 am

নাঙ্গলকোট স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( এনএসএসিইউ)–র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 


গতকাল শনিবার (৮ই মার্চ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্ট গণতান্ত্রিক পন্থায় এসোসিয়েশন সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভোট প্রদানের মাধ্যমে আগামী ২০২৪-২৫ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন চবির ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগ( ২০১৯-২০ সেশন)-র ফারজানা ইয়াসমিন পুতুল এবং স্পোর্টস সাইন্স বিভাগ ( ২০২০-২১ সেশন)-র আবদুল্লাহ রনি।


এ প্রসঙ্গে নির্বাচিত সভাপতি পুতুল বলেন, 'প্রাকৃতিক সৌন্দর্যের আতুড়ঘর খ্যাত চবির বুকে একখণ্ড এনএসএসিইউয়ানদের সার্বিক উন্নয়নের সক্রিয়ভাবে কাজ করতে পারব ভেবে খুব খুশি। এক্ষেত্রে সবার সহযোগিতা একান্তই কাম্য।'


সাধারণ সম্পাদক রনি বলেন, 'মানবজীবনের সবিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি গুণাবলির মাঝে নেতৃত্ব একটি বিশেষ গুণ। একজন শিক্ষার্থী হিশেবে এই গুণটি রপ্ত করার প্রয়াস চলছে। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য। বরাবরের মতই শিক্ষাসফর, চড়ুইভাতি, ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার বাইরে গিয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ব্লাডগ্রুপ ক্যাম্পেইন, কৃতি সংবর্ধনার আয়োজন করার ইচ্ছে আছে, যদি সবার সার্বিক সহযোগিতা থাকে। পাশাপাশি এসোসিয়েশনকে সামনে এগিয়ে নিতে সবার মতামত, পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। সবাই মিলে আরো কিছু স্বর্ণালি সময়ের সাক্ষী হতে চাই। এগিয়ে যেতে চাই বহুদূর।'


সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম-র ভাইস প্রিন্সিপাল ফিরোজ আহম্মদ,শিক্ষাবিদ ড. সামছুদ্দিন শিশিরসহ আরো অনেক গুণীজন এবং সাধারণ শিক্ষার্থীরা।


নতুন কমিটির সভাপতি ফারজানা ইয়াসমিন পুতুল এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ রনি সংগঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।  


উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাঙ্গলকোট উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সবাইকে একসঙ্গে নিয়ে চলার মূল লক্ষ্য নিয়ে ২০০৫ সালে নাঙ্গলকোট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এনএসএসিইউ) প্রতিষ্ঠিত হয়।যার বর্তমান সদস্য সংখ্যা ২৫০ জন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে