কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

শ্রীমঙ্গলে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : সমাবেশে বক্তার


দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির শ্রীমঙ্গলের প্রতিনিধি নিলয় রশীদ, সদস্য মো: ইমরান হোসেন, আরিফ হোসেন, মোঃ শিবলু, জাহিদুর রহমান, সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্রী ইশিকা ইশা, আরিফ হোসেন, মোঃ শিবলু, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক বিষ্ণু রাজু হাজরা প্রমুখ।

মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন  শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি সুমন আহমেদ, শেখ রিপন আলী ওয়ার্সি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমদ শরিফ, আকাশ মালাকার অমিত রায়, সহদপ্তর সম্পাদক রাজিব দেব, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রমজান আলী, সহপ্রচার সম্পাদক শাওন দোষাদ,  মিডিয়া সম্পাদক মাহদি হাসান কদর, কার্যকরী সদস্য লতিফ আহমেদ, নাহিম আহমদ , সুহেল রানা, মোবারক হোসেন, জাহিদ হাসান জয়।

এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে দুপুরে সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। 

মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেছেন,  উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সারাদেশেই শিশু ও নারী ধর্ষণ বেড়েছে। আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া ধর্ষণরোধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করে দ্রুত কার্যকর করতে হবে।

আরও খবর