লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে ধর্ষকদের বিচারের দাবীতে মানববন্ধন

বরিশাল: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বরিশালজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর মহিলা দল ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের বিচার দ্রুত সময়ে কার্যকরের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময়ে তাদের সাথে একই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন বরিশাল সিটি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ন-আহবায়ক আফরোজা খানম নাছরিন, মহানগর মহিলা দলের সম্পাদক পাপিয়া পারভীন সহ অন্যরা। পৃথক মানববন্ধন গুলোতে বক্তারা বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি করতে হবে। এছাড়া চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
আরও খবর