মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় ইলিয়াস, সজিব, রাতুল, রাজ, নিয়ন, আশরাফ, মাহি, তাসনিম, সুদিপ্তা চৌধুরী, তানভী, তনুশ্রী, শাহরিয়ার খান, সোহান, ফরহাদ, নাফি, রোবাইয়া জান্নাত ও অনিক হাসান স্বাধীন সহ সুবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সুবিপ্রবির শিক্ষার্থী সুরভী চৌধুরী, মো: নিশাদ, তানিম, জাকারিয়া, লাবণ্য, তাকবিলসহ আরও অনেকে৷ শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলছে। মাত্র আট বছরের শিশুও নিরাপদ নয়। সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে৷ অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না৷ এছাড়াও, এ সমাবেশে তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং দেশের অরাজকতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।
আরও খবর