বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে স্মারকলিপি প্রদান

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-03-2025 07:14:40 pm

শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং শিশু সুরক্ষা নিশ্চিতের জন্য ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ভোলা জেলার সদস্যরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোলায় এনসিটিএফ, ভোলা জেলা শাখার সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান এর কাছে এই স্মারকলিপি প্রদান করে।

এসময় ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখার সদস্যরা শিশুদের সুরক্ষা নিশ্চিত ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে এই স্মারকলিপি প্রদান।

এনসিটিএফ, ভোলা জেলার স্মারকলিপিতে বলা হয়, ভোলা সহ বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের জন্য শিশুরা ভীষণভাবে চিন্তিত ও ব্যথিত। আজকের শিশুই যেখানে আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ প্রজন্ম দিন কাটাচ্ছে ভয়ের মধ্যে ও প্রতিদিন শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা সামনে আসায় শিশুরা ভীষণভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এই সকল ঘটনার বিরুদ্ধে শিশুরা তীব্র নিন্দা জানায়। এছাড়াও ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায়, যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর সকল শিশুর পক্ষ থেকে ভোলা জেলায় সকল শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশু নির্যাতন এবং সহিংসতা বন্ধ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের জোর দাবি জানায়।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ৯ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে