গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে  ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাব্বির হোসেনকে পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে, এএসআই  মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১২ মার্চ ২০২৫ তারিখে ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাঁচবিবি থানার মামালা নং-১, তারিখ ০১/১০/২২, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাব্বির হোসেন বাগজানা ইউনিয়নের ভুইডোবা গ্রামের মোঃ বেলাল হোসেন ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম জানান,আসামী সাব্বির সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন অনেক প্রচেষ্ঠার পর তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর