‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

শাজাহানপুরে শারিরীক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের স্বীকার

বগুড়ার শাজাহানপুর উপজেলা আলোচিত প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জানাযায় বৃহস্পতিবার রাতে শাকপালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত ব্যক্তির নাম মোঃ হাসান আলী। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।


এর আগে, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে খালু হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার প্রতিবন্ধী মেয়ের মা শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী মেয়ে তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী মেয়ের বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান । এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী মেয়ে। পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী মেয়ের পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই মেয়েকে হাসপাতালে ভর্তি করে।


শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, রাতেই অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত খালু হাসান আলীকে শাকপালায় তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

Tag
আরও খবর
6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৪ ঘন্টা ৬ মিনিট আগে




6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

১ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে