শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

কয়রায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি:- 

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও পুলিশ বাহিনীর ওপর হামলার প্রতিবাদে কয়রা  উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা ও (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী  নেতৃত্বে  কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয়  কার্যালয় থেকে  সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি কয়রা সদরের  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে মিলিত হয়। মিছিলে ছাত্রলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-বি.এন.পি রাজাকার হুশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই,  এ ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামাত-বি.এন.পি’র দোষরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির দায়িত্বশীল সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রায় ৩শ লোকের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় বক্তারা বলেন, দেশে আবারও বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিজয়ের মাসে তারা একের পর এক অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর হামলা ও বোমা ফাটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়। এখন থেকে দেশে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না। সবাইকে নিয়েই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের  মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক এ্যাড. কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, ইউপি চেয়ার ও আওয়ামী নেতা সরদার নুরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, আওয়ামী লীগ নেতা, হারুন অর রশিদ, জিয়াদ আলী, মাস্টার খয়রুল আলম, ননি গোপাল মজুমদার, যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাড. আরাফাত হোসেন, মেহেদী হাসান দিদার, আলামিন ইসলাম, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক  আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা  জেড এম হুমায়ুন কবির নিউটন প্রমুখ।

Tag
আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে