দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও ব্যারিস্টার মওদুদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দলটির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং চরহাজারী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “গত ১৭ বছরে কোম্পানীগঞ্জে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক কার্যক্রম দমনে সবসময় বাধা দিয়েছে। তবে বিএনপি জনগণের দল, যেকোনো আন্দোলনে আমরা রাজপথে থাকবো।”

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, চরহাজারী ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মজিদ মেম্বার, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদ উল্যাহ,সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম মাসুদ,ছাত্রদল নেতা আজিজ আজমীরসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও ব্যারিস্টার মওদুদ আহমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১২ মিনিট আগে