রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

বানারীপাড়ায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

বরিশালের বানারীপাড়ায় জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ শনিবার বিকাল ৩ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে ও পৌর আমির কাওসার হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির ও বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিলেও সম্মিলিত ইসলামিক জোটের জন্য সর্বাত্মক ছাড় দেয়ার মানসিকতা আমরা রাখি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বানারীপাড়া উপজেলা সভাপতি কাজী মোঃ আলী হায়দার, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট তরিকুল ইসলাম (এপিপি)। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্য শেষে জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।

Tag
আরও খবর