ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

বড়লেখায় যুবকল্যান পরিষদের কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল সম্পন্ন

বড়লেখায় যুবকল্যান পরিষদ উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।


রোববার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলে মহাগ্রন্থ আল কোরআন থেকে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক দারস পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাস্সিরে কোরআন মাওলানা আবুল মালিক ইসলাহী।


যুবকল্যান পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম। বিশেষ অতিথির আলোচনা রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হিলাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা সদর ইউনিয়ন সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন।


এসময় আরও আলোচনা পেশ করেন যুবকল্যান পরিষদের কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ,

সাহেদুল ইসলাম সুমন, তাওহীদ সারওয়ার মান্না,

আহমদ হোসাইন মোল্লা, হাফিজ সাজ্জাদ হোসাইন।


উপস্থিত ছিলেন যুব কল্যাণ পরিষদের পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, সদর ইউনিয়ন সভাপতি বেলাল আহমদ, তালিমপুর ইউনিয়ন সভাপতি রাহেল আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, দাসের বাজার ইউনিয় সভাপতি সাব্বির আহমদ, নিজবাহাদুরপুর ইউনিয়ন সভাপতি কবির হোসেন টিপু, ইউপি সহ-সভাপতি তোফায়েল আহমদ লায়েক, ইউপি সেক্রেটারি সিপার আহমদ, উমেদ আলী, মিজানুর রহমান সাজু, আব্দুল্লাহ আল মামুন, শফিউল আলমসহ উপজেলার সকল ইউনিয়ন থেকে দুই শতাধিক জনশক্তি অংশগ্রহণ করেন।

আরও খবর