বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

সাত কলেজকে স্বতন্ত্র কাঠামো করার লক্ষ্যে চূড়ান্ত হলো নতুন নাম।

সাত কলেজ শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর; সাত কলেজকে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য; বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মাঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। 

বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে, সাত কলেজকে নতুন নামকরণ করার জন্য শিক্ষার্থীদের কাছে নাম চাওয়া হয়। সাত কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হলে নতুন নাম কি হবে সেই বিষয়ে ছাত্র প্রতিনিধিদের নিয়ে আজ রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ভেতরে ইউজিসি চেয়ারম্যান সহ কমিটির অন্যান্যদের নিয়ে সকাল দশটায় একটি সভা হয়। উক্ত সভায় ছাত্র প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে সাত কলেজের নতুন নাম হিসেবে "ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়" নামকরণ করা হয়। 



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার বড় সাতটি কলেজ এতদিন "অধিভুক্ত সাত কলেজ" নামে পরিচিত হয়ে আসছিল। সাতটি সরকারি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ। 

আরও খবর