মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

আক্কেলপুর জামায়াতে ইসলামীর যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও. শফিউল হাসান দিপু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর জামায়াতের আমীর জাকারিয়া হোসেন, সেক্রেটারি রিপন হোসেন সহ ইউনিয়ন সংগঠন ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। সমাবেশে ২০২৫-২৬ সেশনের জন্য আক্কেলপুর উপজেলা যুব বিভাগের কমিটি গঠন করা হয়। কমিটিতে হাবিবুর রহমান সভাপতি, রিপন হোসেন কে সেক্রেটারি ঘোষণা করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,রমজানের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগায়ে দ্বীন কায়েমের এই পথে যুবকদের এগিয়ে যেতে হবে। দেশ, রাষ্ট্র ও সমাজ গঠনে যুবকদের কাংখিত ভূমিকা রাখতে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানে তাকওয়া ও সবরের যে সংযম শিক্ষার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ আমরা পেয়েছি তা যুবকদের অনুধাবন করে ইউনিয়নের প্রতিটি প্রান্তরে দাওয়াতী কাজের জন্য ছুটে যেতে হবে।
 
তিনি আরও বলেন,আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সকল প্রকার দুর্নীতি দূর করা হবে। প্রতিটি কাজের হিসাব ভাউচারের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। এজন্য প্রতিটি কর্মী সমর্থককে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।
আরও খবর