চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান করা হয়েছে : চট্টগ্রামে নৌপরিবহন প্রতিমন্ত্রী



নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।

তিনি  বলেন, যেই বাংলাদেশের অর্থমন্ত্রী এক কিলোমিটার রাস্তা  ও  ছোট্ট একটি কালভার্ট নির্মাণ করতে অনুদানের জন্য বছরের নয়টি মাস পৃথিবীর বিভিন্ন দেশ সফর করতেন, সেই বাংলাদেশ নিজস্ব অর্থায়নে  আর্ন্তরজাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতুর মতো মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে।  ঢাকায় মেট্রোরেল  চালু করা হচ্ছে, আগামীতে চট্টগ্রামেও মেট্রোরেল প্রকল্প গ্রহন করা হবে, আর  এসব সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও  বলিষ্ঠ নেতৃত্বের কারণে ।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

  বার্ষিক সাধারণ সভায় নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামান, বিএসসির সচিব মোহাম্মদ লাল মিয়া
বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএসসি’র   ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষ নাবিক তৈরিকল্পে দেশে একটিমাত্র মেরিন একাডেমী ছিল। বর্তমানে দেশে পাঁচটি মেরিন একাডেমী রয়েছে। আরও তিনটি প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।
  আন্তর্জাতিক সমুদ্র পরিবহনে বিএসসি এখন স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিএসসির সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় সমুদ্র পথেও আমাদের সুনাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
  উক্ত অনুষ্ঠানে মন্ত্রী  শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দেন। 

আরও খবর