ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আবিদুর-অর্ণবের নেতৃত্বে কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের বিতর্ক সংগঠন ‘মার্কেটিং ডিবেটিং ক্লাব’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন উক্ত বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ আবিদুর রহমান ও তানভীর সালাম অর্ণব। মঙ্গলবার (১৮ মার্চ) মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠন মডারেটর অধ্যাপক ড. মেহের নিগার এবং বিভাগের ছাত্র উপদেষ্টা ও সংগঠন সহ-মডারেটর আফজাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত এ সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. হান্নান (প্রশাসন), সৈয়দা রাইসা তাসনীম (বিতর্ক), যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম (প্রশাসন), হিমন ভূঁইয়া (বিতর্ক), অর্থ সম্পাদক ফাহিম হোসেন, দপ্তর সম্পাদক সাদিয়া নওশীন ঐশী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহমিদ তাজওয়ার, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অনুষ্ঠান সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সাকিব এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবির রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, আকিব জামান, শেখ মুহাম্মাদ নাইম ও ফাতেমা দিয়া। সংগঠনের সমন্বয়ক হিসেবে আছেন সালমা আক্তার।


নবগঠিত কমিটির সভাপতি আবিদুর রহমান বলেন 'বিভাগের ডিবেটিং ক্লাবের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিতর্ক কেবল যুক্তি উপস্থাপনের ক্ষেত্রেই নয়, বরং মার্কেটিংয়ের জগতে দক্ষ কমিউনিকেশন, সমস্যা সমাধান ও কৌশলগত বিশ্লেষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য হবে বিভাগে দক্ষ বিতার্কিক তৈরি করা, যারা ভবিষ্যতে শুধু বিতর্কের মঞ্চেই নয়, বরং মার্কেটিংয়ের জগতে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে।


সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্ণব বলেন, 'বিতর্ক শুধু যুক্তির লড়াই নয়, এটি চিন্তার মুক্তি ও নেতৃত্বের বিকাশের পথ। 'মার্কেটিং ডিবেটিং ক্লাব' শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বাড়াতে ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মত প্রকাশের সুযোগ দিতে কাজ করবে। বিতর্কচর্চার মাধ্যমে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সঠিক নেতৃত্বগুণ বিকাশে এগিয়ে থাকবে, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।'
আরও খবর