আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন

উদ্বোধন হলো যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে আরও সহজ হলো উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। 

আজ মঙ্গলবার যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা হয়ে বেলা বারটার দিকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেলস্টেশন পৌছায় উদ্বোধনী ট্রেন।

উদ্বোধনী ট্রেনে যাত্রি হয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের উন্নয়ন সংস্থা জাইকার'র এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুয়িকি ও যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো: মাসুদুর রহমান।

উদ্বোধনী ট্রেনে সয়দাবাদ রেলস্টেশনে পৌছে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম বলেন, যমুনা রেলসেতু উদ্বোধনের মধ্যে দিয়ে রাজধানীর সাথে উত্তর ও দক্ষিনাঞ্চলের রেল যোগাযোগে নব দিগন্তের উন্মোচন হলো।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ নভেম্বর যমুনা নদীর উপর সড়ক সেতুর ৩শ মিটার উজানে পৃথক রেল সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে। সেতুটির নির্মান ব্যায়ের ২৭ দশমিক ৬০ শতাংশ দেশীয় অর্থয়ান এবং ৭২ দশমিক ৪০ শতাংশ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ দিয়েছে।

আরও খবর