দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের দলের আত্মপ্রকাশ বৃহস্পতিবার, নেতৃত্বে যারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2025 11:32:15 am

ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন।



দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানিয়েছেন, দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।


ছাত্র-জনতার অভ্যুত্থানে, গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনীতির মাঠে আসে শত ফুল ফোটার সুযোগ।



দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল জানান, গত ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতি করতে চান তারা। তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ-যোগ্য প্রার্থী খুঁজে বের করতে চায় দলটি। তবে ৩০০ আসনে প্রার্থী দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়।


জনতার দলের চেয়ারম্যান আরও বলছেন, নতুন দলে নবীন-প্রবীণের সমন্বয় হবে। প্রধান সমন্বয়ক হবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন জনতার দলে যোগ দেবেন বলে জানা গেছে।

আরও খবর