দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

ডুমুরিয়া থানা পুলিশের হাতে দুই ছিনতাইকারী গ্রেফতার।


ছিনতাই  পালানোর সময় দুই ছিনতাইকারী কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি নামক স্থানে গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আনুমানিক ১০:৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী আবু হুরায়রা  জানায় ডুমুরিয়া থানাধীন আঠারো মাইল বাজারে তারএলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে।প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে নগগ টাকা নিয়ে মটরবাইক যোগে বাড়ী ফেরার পথে পোড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে  আগে থেকে ওত পেতে থাকা ছিনতাই কারীরা পথরোধ করে এবং তার সাথে থাকা টাকা সহ সাইড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম আবু হুরায়রার সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়।ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন আবু হুরায়রা কে ছুরিকাঘাত করলে হুরায়রা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে উদ্বত হয়।সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের টহল টিম এস আই মোঃ ইব্রাহিম হোসেন সহ তার সঙ্গীয় ফোর্স কাঞ্চনপুর এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগত এক লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রংয়ের ডিসকভার ১২৫ সিসি বাইক (সাতক্ষীরা হ-১৮-৪৩২৪)ও একটি ছুরি সহ দুই ছিনতাইকারী গ্রেফতার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন ছিনতাইকারী দুজন কে আসামী করে  ডুমুরিয়া থানায় আজ (২১ মার্চ)একটি জিআর মামলা হয়েছে যার মামলা নং ১৮।আসামী দ্বয় যশোর জেলার কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের জাফর মোড়লের পুত্র মোঃ এনামুল হাসান রিপন(৩৪) ও ঝিকরগাছা উপজেলার মাটোয়াপাড়া গ্রামের হাসান মোল্লার পুত্র সাগর মোল্লা(২৯) কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডুমুরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।পুলিশ চেক পোস্ট, টহল টিম সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে একাধিক মোটরবাইক টিম।

Tag
আরও খবর