নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মৃত্যুর ১৪ দিন পর প্রবাসীর মরদেহ দেশে, নিজ গ্রামে দাফন

মৃত্যুর ১৪ দিন পর প্রবাসীর মরদেহ দেশে, নিজ গ্রামে দাফন মৃত্যুর ১৪ দিন পর ইউরোপের দেশ গ্রিসের এথেন্স শহর থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের(৪৫) মরদেহ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (২১ মার্চ ) রাত ১০ টার সময় ইউরোপে দেশ গ্রিস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১ টার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ভোর ৫ টার দিকে মরদেহ নিয়ে আসা হয় মৃত মুকুলের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। শনিবার(২২ মার্চ) সকাল ৮ টা ৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত তরিকুল ইসলাম মুকুল গাজী পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মৃত মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন জানান,তার স্বামী পরিবারের মানুষদের সুখে রাখতে প্রাবাসে পাড়ি জমিয়েছিলেন ২০০৪ সালে।তিনি গত ২২ বছর ধরে প্রবাসে ছিলেন।মাঝে মাঝে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে যেতেন।এ বছরের মাঝামাঝি ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার পাড়ি জমানোর কথা ছিলো গ্রিসে।কিন্তু গত ৮ মার্চ সে প্রবাসে স্টোক জনিত কারনে মৃত্যুবরণ করেন। প্রবাসী মুকুলের এমন অকাল মৃত্যুতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
আরও খবর