কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

সাবেক এমপি ওবায়দুল হক খোন্দকারের ২৫ তম মৃত্যুবার্ষিকী

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের দুই বারের সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খোন্দকারের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। তিনি ১৯৯৯ সালের ২২ মার্চ দীর্ঘদিন রোগভোগের পর মৃত্যুবরণ করেন। সাবেক সাংসদ ওবায়দুল হক খোন্দকার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে পশ্চিম অলিনগর গ্রামে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মখলছের রহমান খোন্দকার ছিলেন প্রথম মিরসরাইবাসী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুয়িস্ট অর্জনকারী একজন কৃতি ছাত্র। তিনি আবুতোরাব হাই স্কুল হতে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও মাওলানা ওবায়দুল হক প্রমুখ শিক্ষাদরদী ব্যক্তিত্বের প্রভাব ও পরামর্শে অধঃপতিত বাঙালী মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকুরী ত্যাগ করে শিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন।



ওবায়দুল হক খোন্দকার আবুতোরাব হাই স্কুল থেকে ১৯৪৬ সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণের অপরাধে তিনি চট্টগ্রাম কলেজ থেকে বহিষ্কৃত হন। ১৯৫৩ সালে তিনি ফেনী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টির প্রার্থী হিসাবে জেনারেল সেক্রেটারী নির্বাচিত হন। তিনি ছাত্রাবস্থায় ব্রিটিশবিরোধী আন্দোলন, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলনে অংশ নিয়েছেন। ইসকান্দার মির্জা, আইয়ুব খান ও ইয়াহিয়া খানের সামরিক শাসনের বিরুদ্ধে জনমত গঠন করতে গিয়ে বহুবার জেল খেটেছেন, হুলিয়া মাথায় নিয়ে ঘুরেছেন দেশের প্রায় প্রতিটি অঞ্চলে। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। পাকিস্তান আমলের শেষ দিকে নিজ বাড়ীর সামনে পিতামহ বাচা মিয়া খোন্দকারের নামানুসারে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নিজ গ্রাম অলিনগরে মায়ের নামে 'অলিনগর লায়লা বেগম হাই স্কুল' প্রতিষ্ঠা করেন।


ওবায়দুল হক খোন্দকার ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে ওবায়দুল হক খোন্দকার ছিলেন নিরহংকার, নির্লোভ, নির্ভীক ও দুর্নীতিমুক্ত একজন মানুষ। ১৯৯৯ সালের ২২ মার্চ দীর্ঘদিন রোগভোগের পর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর সন্তানগণ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

আরও খবর