দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনের ভিত্তিতে গঠিত হলো গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী,

মানবতার আহবান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক,

অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ।


বোর্ডের জারি করা চিঠি অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ২০২৪ সালের প্রাথমিক শিক্ষা পুনঃগঠন কার্যক্রমের অংশ হিসেবে এই কমিটি অনুমোদিত হয়। কমিটির কার্যকাল শুরু হবে অনুমোদনের তারিখ থেকে এবং তা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।


নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনোনীত প্রতিনিধি (সদস্য)

জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি (সদস্য)

প্রধান শিক্ষক (সদস্য-সচিব)


প্রসঙ্গত, বিদ্যালয়ের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে শিক্ষা বোর্ড সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।


এ বিষয়ে অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, "বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। স্থানীয় শিক্ষার্থীদের মানোন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করব।"

Tag
আরও খবর