শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটি অনুমোদন

কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটি অনুমোদন শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (২৪ মার্চ) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুছ ছাত্তার মিয়ার স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল ইসলাম। এছাড়া, শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুস সাত্তার এবং অভিভাবক সদস্য হিসেবে আনারুল ইসলাম দায়িত্ব পালন করবেন। মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার নাজমুল হুদাকে এডহক কমিটির সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অস্থায়ী এডহক কমিটি আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন করবে। মাদ্রাসা বোর্ডের প্রবিধানমালা-২০০৯ এর ৩৯ নম্বর প্রবিধান অনুযায়ী, এডহক কমিটিকে অগ্রাধিকার ভিত্তিতে ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া, প্রবিধান ৩৮ অনুযায়ী, নিয়মিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। নতুন এডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৮ ঘন্টা ২৫ মিনিট আগে