কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিতনসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনসহ প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লেয়াকাত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "বিগত সময়ে দেশে কথা বলার সুযোগ ছিল না। আমাদেরকে বন্দিদশায় জীবনযাপন করতে হয়েছে এবং আমাদের পরিবারের ওপর জুলুম করা হয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য থাকলেও দেশ সবার। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।"

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ শ্রিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কালিগঞ্জ উপজেলা আহ্বায়ক মো. আমির হামজা প্রমুখ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর