কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

মোংলা বন্দর জেটিতে একসাথে অবস্থান করছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ

ছবি সংগৃহীত


মোংলা বন্দর জেটিতে এক সাথে ভিড়েছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রেস নোটে আরো জানান, পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার ৪০৮৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নং জেটিতে, সাউথ কোরিয়া পতাকাবাহী জাহাজ এম ভি মেরিগোল্ড ৫০০০ মেট্রিক টন গুড় নিয়ে বন্দরের ৬ নং জেটিতে, হংকং পতাকাবাহী জাহাজ এম ভি হ্যান হুই ১৯৭০.৪১০ মেট্রিক টন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নং জেটিতে এবং বারবাডোস পতাকাবাহী জাহাজ এম ভি আনকা ব্লু ১৭৬৯.০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২,৮২২.৪৭৯ মেট্রিক টন মালামাল রয়েছে।

মোংলা বন্দর জেটিতে সোমবার (২৪ মার্চ) একদিনে ৪ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ সহ মোংলা বন্দরের পোর্ট লিমিটের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫ টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪ টি জাহাজ অবস্থান করছে।

এসকল জাহাজে- বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।

আরও খবর