চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কয়টিতে জয় পেয়েছেন  আওয়ামীপন্থী শিক্ষকদের সমর্থিত হলুদ প্যানেল।  সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রাথমিকভাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান।

সকাল নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী শিক্ষকরা দুইটি প্যানেলে বিভক্ত হয়ে ভোটে অংশগ্রহণ করেন। সমিতির তালিকাভূক্ত ১ হাজার ৬৮  জনের মধ্যে ৮৯২জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান বলেন, হলুদ প্যানেলের হয়ে ড. সফিকুন্নবী সামাদী ৪৯৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মো. আশরাফুজ্জামান পেয়েছেন ৩৮৮টি ভোট। এছাড়া ৫১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের মার্কেটিং বিভাগের ড. মো. বোরাক আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা গ্রুপের ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স) পেয়েছেন ৩৭৭ ভোট।

এছাড়া শিক্ষক সমিতির সহ-সভাপতি হয়েছেন ফার্মেসি বিভাগের ড. মীর ইমাম ইবনে ওয়াহেদ, কোষাধ্যক্ষ ড. সৈয়দ এমএ ছালাম, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ।

কমিটিতে সদস্য পদে জয় পেয়েছেন, ড. জাকির হোসেন, ড. সুভাষ চন্দ্র সূতার, অমিতাভ সাহা, ড. মো. রাশেদ আলম, ড. এম রফিকুল আহসান, আবদুল্লা আল-মামুন ভূঁঞা, ড. মোছা. নাজনীন আকতার, ড. সারওয়ার আলী (মুন), ড. আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, ড. মোছা. সাবিনা ইয়াছমীন।

আরও খবর