মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

কচুয়ায় দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো মুক্তিযোদ্ধা সন্তানের ০৬ টি ঘর

চাঁদপুরের কচুয়া উপজেলায় দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো  মুক্তিযোদ্ধা সন্তানের ০৬ টি ঘর। বৃহস্পতিবার মধ্যরাতে গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের হাজী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 উপজেলার আইনগিরি-বাতাবাড়িয়া গ্রামে দুবৃর্ত্তদের দেয়া কেরোসিনের আগুনে পুড়ে গেছে বীর মুক্তিযোদ্ধা সন্তানের ছোট বড় ৬টি ঘর। এতে ঈদের আগে পথে বসেছে এ পরিবারটি।  এতে ওই পরিবারের নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা,২২ ভরি ওজনের স্বর্ন-গহনা,দলিলপত্র ও মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, লন্ডন প্রবাসী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের পুত্র রিয়াজুল ইসলামের কাচারী ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান দেখে পাশ্ববর্তী জহির রায়হানের মেয়ে সামিয়া রহমান ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়লে পাশ^বর্তী জহির রায়হানের গৃহের আংশিকসহ রিয়াজুল ইসলামের ছোট-বড় ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলামের মা মাজেদা বেগম বলেন, আগুনে আমাদের পুড়ে সব শেষ হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছু নাই। আমার সৌখিন স্বামী তার লন্ডনের পরিশ্রমের সকল অর্থ দিয়ে নিজ বাড়িকে সাজিয়ে ছিলেন। আমরা সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। তিনি আরো বলেন,আমার ধারনা দুবৃর্ত্তদের দেয়া কেরোসিনের আগুনে আমাদের ঘর বাড়ি পুড়েছে আমি দুবৃর্ত্তদের খোজেঁ বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

প্রতিবেশী জহির রায়হান,আবু সুফিয়ান,বাকের হোসেন জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম একজন সৌখিন মানুষ ছিলেন। তার ঘরগুলো টিনসেডের ছিল। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে এখন খোলা আকাশের নিচে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা আরো জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের একমাত্র পুত্র রিয়াজুল ইসলাম এভারেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকুরির সুবাদে কুমিল্লায় বসবাস করছেন। ঘটনার দিন রিয়াজুল ইসলামের মা মাজেদা বেগম কুমিল্লা থেকে তার খালার বাড়ি বরুড়া উপজেলার গোবিন্দপুর গ্রামে বেড়াতে যান ও দুই বোন মরিয়ম ও হাফিজা আক্তার তাদের স্বামীর বাড়িতে বসবাস করছে। মরিয়ম আক্তার জানান, তার মায়ের কাছে আমানত হিসেবে তাদের দুই বোনের ও সন্তানদের স্বর্ন-গহনা রূপা জমা রাখেন। সর্বনাশা আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহাতাব মন্ডল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে টিনসেডের তৈরি ৬টি ঘর ও ব্যবহারিক জিনিসপত্র পুড়ে গেছে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অগ্নিকান্ডের রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত চলছে। এদিকে বীর মুক্তিযোদ্ধা পরিবারের গৃহ পুড়িয়ে দেয়ার ঘটনায় দৃস্কৃতিকারীদের খুজে বের করে শাস্তির দাবিতে সোমবার বিকালে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী।

Tag
আরও খবর