গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ফুলবাড়ীর বালু চরে অজ্ঞাত লাশের সন্ধান


ফুলবাড়ী ( কুড়িগ্রাম)  প্রতিনিধি : ২৫.০৩.২৫
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালু চরে এক অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পাওয়া গেছে।  

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভিতর পুতে রাখা কিন্তু দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়।  চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশীদ জানান, ফুলবাড়ী ধরলা সেতু থেকে আনুমানিক এক/ দেড় কিলোমিটার দূরে বালুর চরে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। লাশের সম্পুর্ন অংশ বালুর নিচে পোতানো রয়েছে শুধু পা দুটো বাহিরে রয়েছে। সেকারনে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে পৌছায়নি।  
Tag
আরও খবর