তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

পাহাড়পুরে তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাহাড়পুরে তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিশ্বনাথ প্রতিনিধিঃ


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুর দক্ষিণ জামে মসজিদে পবিত্র রমজান উপলক্ষে আনজুমানে তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার ( ২৫ মার্চ)  বাদ আছর মসজিদে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতা সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত এই কুরআন প্রশিক্ষণ বিগত বছরের ন্যায় এবছর ও সফল সমাপ্ত হয়েছে। 


সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক সেলিম আহমেদ ও ভাইস চেয়ারম্যান কলছুমা আহমেদ এর অর্থায়নে কুরআন প্রশিক্ষণার্থী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। 


ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি হাজি তেরা মিয়া'র সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার তাফসীরে উম্মুল কুরআনের প্রণেতা মাওলানা আব্দুল হাই জিহাদি। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া ও সাংবাদিক আব্দুল কাইয়ুম। 


এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য সিরাজ উদ্দিন, রিয়াজ উদ্দিন, সাংবাদিক সোহেল আহমদ, ট্রাস্টি আল-মামুন, কবি লাহিন নাহিয়ান, সালমান আহমদ, আকিক আহমদ, ছাত্র ছাত্রী,  শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Tag
আরও খবর