আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের মানুষ কখনোই পরাধীনতা মেনে নিবেনা, স্বাধীনতা দিবসে বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। 


দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, স্ব-স্ব প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 


সকাল ৯.০০টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 


তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুবই স্বাধীনচেতা তারা পরাধীনতা কখনোই মেনে নিবেনা। এই বিশেষ দিনে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি। ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী, অন্যায়কারী ফ্যাসিস্ট কোন অশুভ শক্তি যেন রাস্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে স্বাধীনতার ৫৫তম দিবসে এটাই হোক আমাদের আজকের শপথ। 


এসময় তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এমএজি ওসমানী, সেক্টর কমান্ডারগণসহ সকল মুক্তিযোদ্ধা এবং এই মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে এই জাতির যে মুক্তিকামী চেতনা সেই একই চেতনায় ২০২৪ সনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকলের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 


জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের পরিচালনায় ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী অফিসার সংগঠন, সকল আবাসিক হল প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মহিলা সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ৩য় শ্রেণীকর্মচারী পরিষদ, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, নিরাপত্তা কাউন্সিল, প্রবীণ শিক্ষক-কমকর্তা হিতৈষী সমিতি, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক

অর্পণ করেন। 


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৮ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে