তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার নবীন শিক্ষার্থী অংশ নেয়।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টায় মাদ্রাসার একাডেমিক ভবনসংলগ্ন মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দুই অধিবেশনে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে টি-শার্ট, প্যাড ও চাবির রিং তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অধ্যক্ষ ড. হেফজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং গীতিকার ও সুরকার মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে এ ব্যবস্থার মাধ্যমে নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি না হয়।

প্রধান আলোচক অ্যাডভোকেট শিশির মনির বলেন, মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করা গেলে এ শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের পক্ষে বিশ্বজয়ের জন্য নিজেদের যোগ্য করে তোলা সম্ভব।

ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান। এ ছাড়া ‘তুরাগ শিল্পী গোষ্ঠী’ ইসলামী সংগীত ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

শিক্ষার্থীদের মেধা ও চরিত্র গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতার আশ্বাসের মধ্য দিয়ে দুপুর ১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর