নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

ডাসারে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার।

ডাসারে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার। 


মাদারীপুরের ডাসারে সংঘবদ্ধ ব্যাটারি চালিত ভ্যান চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে, পুলিশে দিলেন জনতা।

মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। 

গ্রেফতারকৃতরা হলেন- ডাসার  উপজেলার উত্তর ডাসার গ্রামের (পুকুর পাড়)  মৃত সাহেব আলীর বেপারী ছেলে ইস্রাফিল বেপারী (৩২), একই গ্রামের আহম্মেদ হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত সোমবার বিকেলে হানিফ মজুমদার নামে এক ভ্যান চালক উপজেলার বেরিবাঁধ এলাকার কাজী বাড়ীর মোড়ে ব্যাটারি চালিত ভ্যান রাস্তার উপরে রেখে পাশে প্রাকৃতির ডাকে সাড়া দিতে যায়।কিছুক্ষণ পরে এসে ভ্যান দেখতে না পেয়ে স্থানীয়দের নিয়ে খোঁজ করেন। এসময় চোর চক্রের সিন্ডিকেটের লোকজনকে ভ্যান নিয়ে পালাতে দেখলে তাদের পিছু তাড়া করেন।পরে চক্রের অন্যেরা পালিয়ে গেলেও ভ্যানসহ দুই চোরকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

জানাগেছে,উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র ব্যাটারি চালিত ভ্যান,অটোরিকশা,মটর সাইকেল,বৈদ্যুতিক মটরসহ বসত বাড়ীতে চুরি করে আসছে।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,ব্যাটারি চালিত ভ্যান চুরির ঘটনায় দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।চোর চক্রের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

Tag
আরও খবর