কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রংপুরের ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিশেষ প্রার্থনার মাধ্যমে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় বুধবার (২৬ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে বীরত্ব, গৌরব ও জাতীয় চেতনায় উদ্ভাসিত হয়ে পালিত হয়েছে এ দিবসটি। 

জাতীয় এই দিনে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর চেম্বার অব কর্মাসের পরিচালক হাসান মাহবুব আখতার লোটন মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য এবং স্কুলের উন্নয়নে শিক্ষার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় তিনি একটি সাউন্ড সিস্টেম উপহার তুলে দেন স্কুল কর্তৃপক্ষকে। 

ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক লাভলু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আয়শা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা, ইউসেপের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ আরও অনেকে।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ৩৬ মিনিট আগে