নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

বড়লেখায় প্রবাসীর পক্ষ থেকে ২'শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় ঈদুল ফিতর উপলক্ষে আরব-আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেনের পক্ষ থেকে প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  


উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভূগা, চান্দপুর, আলিমপুর ও কুমারশাইল গ্রামের হত-দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। 

কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মো. ইছহাক আলীর সভাপতিত্বে ও সহকারী মৌলভী মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকবর আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ওয়াছিক উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, জামায়াতে ইসলামী উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা বদরুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী হুমায়ুন রশিদ চৌধুরী, মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, মাদ্রাসা কমিটির সদস্য আব্দুল মান্নান, বড়াইল ইবতেদায়ী মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব বাবু। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, শিক্ষক মাওলানা ইজহারুল ইসলাম, ফ্রান্স প্রবাসী মুসলিম উদ্দিন, ইতালী প্রবাসী কলিম উদ্দিন, সংবাদকর্মী নাজমুল হোসাইন, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারী আনোয়ার হোসাইন, শিক্ষক রেদওয়ান আহমদ প্রমুখ।

আরও খবর