সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

মধুপুরে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশীর দোয়া ও ইফতার মাহফিল

টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানেরশীষ প্রতীক থেকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে মধুপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রববার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পৌর এলাকার দূর্গাপুর ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যকালে বলেন, আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া লন্ডনে ভিষণ অসুস্থ, তারেক রহমান মামলা মুক্ত হয়েও দেশে আসতে পারতেছেন না,আমরা তাদের জন্য বিশেষ দোয়া করব যেন গণতন্ত্রের মা দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এ ছাড়াও আমরা সমাজে এমন কাজ করব যার মাধ্যমে আমাদের অবস্থান আমরাই তৈরি করতে পারি। অন্যের উপর ভর করে আমাদের চলতে না হয়। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই ও আপনাদের সমর্থণ চাই। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিক নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,উপজেলা বিএনপি'র মৎস্য বিষয় সম্পাদক মো: নুরুল আলম মেম্বার, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের মো: মিনহাজ হোসেন প্রমূখ।
আরও খবর