ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 


গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


মঙ্গলবার ( ১লা এপ্রিল) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্ৰাম থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আন্না আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রূপচান আলীর মেয়ে।


এদিকে, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর-শ্বাশুরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হত্যার পর থেকে লাপাত্তা রয়েছেন তারা। তবে, প্রবাস ফেরত ওই গৃহবধূর স্বামী লাল বাবু রাতেই বিদেশে চলে যাবেন বলে জানান প্রতিবেশিরা। 


নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্না আক্তারের উপর অমানবিক নির্যাতন চালাতেন স্বামী লাল বাবু ও শ্বশুরবাড়ির লোকজন। তাকে তুচ্ছ ঘটনাতেও শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী। নিহত গৃহবধূকে পরিকল্পিত ভাবে হত্যা করার পর আত্মহত্যা বলে অপপ্রচার করেছে স্বামীর পরিবার। তাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজাতে লাশ ঝোলানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রূপচান আলীর মেয়ে আন্না আক্তার ও উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক বাজিত গ্রামের আহম্মদ আলীর ছেলে লাল বাবুর সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে গৃহবধূ আন্না আক্তারকে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়ার বিষয়ে আন্না তার শ্বাশুড়িকে জানিয়েছিল। স্বামীর পরকীয়া নিয়ে নানা সময়ে ঝগড়াঝাটি হতো। গতকাল ঈদের দিন স্বামী লাল বাবুর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকার সাথে দেখা করার অভিযোগ তোলেন আন্না আক্তার। এ নিয়ে তাদের দুজনের মধ্যে চলতে থাকে বাকবিতন্ডা। এক পর্যায়ে প্রতিবেশিরা এগিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু হঠাৎ সে রাতেই ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্বশুরবাড়ির লোকজন। প্রতিবেশিরা এগিয়ে গিয়ে নিহতের লাশ বিছানার উপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।



বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।


Tag
আরও খবর