ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে

অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষ বিরুদ্ধে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আধারে গড়ে তোলা এক জামায়াত নেতার দোকান ঘর ভেঙে দিয়েছে বাজারের ব্যবসায়ী ও সাধারণ  জনতা। জিয়া সরদার নামের ওই নেতা দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার আজিজ সরদারের ছেলে। মঙ্গলবার দিনগত রাতে তিনি ঘরটি তোলেন। বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা ঘরটি ভেঙ্গে ফেলেন। সেইসাথে লিজ বাতিলের দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ শুরু করেন। এর আগে গত ১৬ মার্চ জিয়া জনগুরুত্বপূর্ণ ওই স্হানে ঘর তোলার চেষ্টা করলে বাজারের ব্যবসায়ীরা বাঁধা প্রদান করে এবং বাজার ব্যবসায়ী পরিষদে একটি লিখিত অভিযোগ দেয়। জানা গেছে, দৌলতদিয়া বাজরের প্রাণকেন্দ্রে সম্প্রতি ৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ্যের ওই জায়গাটি রেলওয়ে থেকে নিজ নামে লিজ নেন জিয়া সরদার। কিন্তু লিজ নেয়া জায়গায় বহুবছর ধরে বাজারের একমাত্র সরকারি টিউবওয়েল রয়েছে। ঘরটি তোলা হলে টিউবয়েলটি তুলে ফেলতে হবে। তাছাড়া ঘরটি তোলা হলে আশপাশের ব্যবসায়ীদেরও অনেক সমস্যা হবে। বাজারের ওষুধ ব্যবসায়ী ডাঃ আনোয়ার হোসেন বলেন, এই জায়গাটিতে বহু বছর ধরে বাজারের একমাত্র টিউবওয়েলটি রয়েছে। টিউবয়েলটি তুলে ফেলে এখানে কোন ঘর তোলা হলে তাদের অবর্ননীয় দুর্ভোগ হবে। বিএনপি নেতা ও বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, এই জায়গাটি রেল কতৃপক্ষ অনৈতিকভাবে লিজ দিয়েছে বলে আমরা মনে করি। শতশত ব্যবসায়ীর অসুবিধা করে এই জায়গায় আমরা কোন মতেই কোন ঘর তুলতে দেব না। অবিলম্বে লিজ বাতিল করতে হবে। এ বিষয়ে অভিযুক্ত জামাত নেতা জিয়া সরদার বলেন, আমি দলীয় পরিচয়ে কোন কিছু করিনি। বৈধভাবে লিজ নিয়ে ঘর তুলছিলাম। সেখানে থাকা টিউবওয়েলটি তুলে অন্য কোথাও  স্হাপন করে দেব। এ প্রসঙ্গে রাজবাড়ী রেলওয়ে কার্যালয়ের সাবেক কানুনগো জিয়াউল হক জানান, তিনি ৫ মাস আগে চট্রগ্রামে বদলি হয়ে এসেছেন। দৌলতদিয়া বাজারে জায়গা লিজ দেয়ার বিষয়ে ফাইল না দেখে কিছু বলতে পারছেন না। তবে জায়গাটি যদি ফাঁকা হয়ে থাকে এবং তা জনস্বার্থে ব্যবহৃত হয় তাহলে সেখানে কোন লিজ ভুলক্রমে দেয়া হয়ে থাকলেও তা বাতিল হয়ে যাবে। গোয়ালন্দ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোশারফ হোসেন বলেন, তাদের কোন নেতা-কর্মীর দ্বারা জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কিছুকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করে না। জিয়া সরদারের বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর