চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা,ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত : তদন্ত কমিটি গঠন

বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির যুগ্ম আহবায়ক পোল্ট্রি ব্যবসায়ি শামীম আহমদের বিরুদ্ধে ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদের কাছে মরা মোরগ বিক্রির অভিযোগ ওঠায় তাকে ব্যবসায়ি সমিতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ফ্রান্স প্রবাসী বাড়ি গিয়ে ব্যাগ খুলে মরা ও পঁচা মোরগ দেখেই তা ফেরত নিয়ে গিয়ে প্রতিবাদ করলে শামীম আহমদ তাকে চরম অপদস্ত, হেনস্থা ও হুমকি-ধমকি দেন। হুমকি ধমকির কারণে এক পর্যায়ে ভোক্তভোগি এই প্রবাসী অভিমান করে লাইভে গিয়ে বলেন, ‘প্রতারণা, অপকর্ম ও অবিচারের প্রতিবাদ করে তিনি ভুল করেছেন, তাকে যেন ক্ষমা করে দেন। একজন প্রবাসী কতটা কষ্ট আর অসহায়বোধ করলে এই রকম লাইভে এসে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে। তার অপরাধ কি ছিল’


প্রতারণাকারী ব্যবসায়ির বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌরপ্রশাসক, পুলিশ প্রশাসন ও সেনাক্যাম্প ইনচার্জের প্রতি ভোক্তভোগি মহল জোর দাবি জানিয়েছেন।

ভোক্তভোগি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি কমিটি সূত্রে জানা গেছে, ব্যবসায়ি নেতা শামীম আহমদ দীর্ঘদিন ধরে সুকৌশলে মৃত মোরগ বিক্রি করে যাচ্ছেন। ঈদের পরদিন উপজেলার মোহাম্মদ নগর গ্রামের ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদ তার দোকান থেকে দুইটি মোরগ ক্রয় করেন। জবাইর পর শামীম আহমদ এক কর্মচারিকে দিয়ে সুকৌশলে দুইটির মধ্যে একটি মরা-পঁচা মোরগ ব্যাগে ঢুকিয়ে দেন। বাড়িতে গিয়ে দুই মোরগের একটি ভাল ও অন্যটি পঁচা-বিবর্ণ দেখে তৎক্ষনিক গিয়ে প্রতিবাদ করলে ক্রেতা সাব্বির আহমদকে ব্যবসায়ি শামীম আহমদ চরম অপদস্ত, হেনস্থা ও হুমকি-ধমকি দেন। প্রতারণার শিকার সাব্বির আহমদ বিষয়টি লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি ‘টক অব দি বড়লেখা’য় পরিণত হয়। এই লাইভের প্রায় শতভাগ মন্তব্যকারি পোল্ট্রি ব্যবসায়ি শামীম আহমদের শাস্তি দাবী করেন। তার কাছ থেকে মোরগ ক্রয় করে অনেকেই ওজনে কম ও মৃত পেয়েছেন। দেশে-বিদেশে সমালোচনার ঝড় শুরু হলে ব্যবসায়ি শামীম আহমদ আরো ক্ষীপ্ত হন। অসাধু সিন্ডিকেটে দিয়ে নানাভাবে ওই প্রবাসীকে হুমকি দেন। একপর্যায়ে অভিমান করে প্রতারিত প্রবাসী সাব্বির আহমদ লাইভে গিয়ে বলেন, তিনি প্রতরাণার ও অন্যায়ের প্রতিবাদ করে ভুল করেছেন বলে ক্ষমা চান।

বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান জানান, এ ঘটনায় ব্যবসায়ি সমিতির আহবায়ক কমিটি ২ এপ্রিল রাতে জরুরি সভা ডেকে অভিযুক্ত যুগ্ম আহবায়ক শামীম আহমদকে ব্যবসায়ি সমিতি থেকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হলেন- ব্যবসায়ি সমিতির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মানিক। সদস্যরা হলেন- হারুনুর রশীদ বাদশা ও আব্দুল হক।

অভিযুক্ত পোল্ট্রি ব্যবসায়ি শামীম আহমদ জানান, তিনি কোনো মৃত মোরগ বিক্রি করেননি। বিক্রির প্রায় তিনঘন্টা পর ওই প্রবাসী মোরগগুলি ফেরত নিয়ে আসেন। লাইভ করায় তিনি উনার সাথে কিছুটা খারাপ ব্যবহার করেছেন। তবে, এইজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

ভোক্তভোগি প্রবাসী সাব্বির আহমদ জানান, বাড়িতে নিয়ে ব্যাগ খুলে দুইটি মোরগ দুই ধরণের দেখে বুঝতে পারেন এক একটি মৃত ও পঁচা ছিল। তিনঘন্টা পরে নয়, কয়েক মিনিটের মধ্যেই তিনি ফেরত নিয়ে আসলে শামীম আহমদ কোনো সমাধান না দিয়ে তাকে চরম অপদস্ত ও হেনস্তা করেন, হুমকি ধমকি দেন। যা লাইভে দেশ-বিদেশের লোকজন দেখেছেন। লাইভ না করলেতো কেউ বিশ্বাসই করতেন না তিনি কী আচরণ করেছেন। পরবর্তীতে নানা হুমকি-ধমকির কারণে পুনরায় লাইভ করেছি, অপরাধের প্রতিবাদ করা তার ভুল হয়েছে, সবাই যেন তাকে ক্ষমা করে দেন।

ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, ওই পোল্ট্রি ব্যবসায়ির বিরুদ্ধে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে। ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে ইতপূর্বে একাধিকবার তার বিরুদ্ধে মোবাইলকোর্ট জরিমানা ও মুচলেকা আদায় করেছে। তারপর তিনি সংশোধিত না হওয়ার অভিযোগ পাচ্ছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা ও অসদাচরণের ব্যাপারে প্রবাসী চাইলে নিয়মিত আদালতে মামলাও করতে পারেন।

আরও খবর