ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এই দাম মার্চ মাসেও ১ হাজার ৪৫০ টাকা ছিল।
রোববার (৬ এপ্রিল) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে এ কার্যকর হবে।
এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়।
১ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে