‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান.

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে হোটেলসমূহের লাইসেন্স, খাবারের মান, পরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করা হচ্ছে কিনা, প্রতিটি পণ্য/সেবার মূল্য তালিকা আছে কিনা ইত্যাদি যাচাই করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত বিষয়সমূহ লক্ষ্য করা যায়: ১) হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ার হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার কোন লাইসেন্স প্রদর্শন করতে পারেন নি। ২) খাবার প্রস্তুত এবং পরিবেশনের স্থানসমূহ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। ৩) খাবার রান্না করার পর ঢাকনা দেয়া ছাড়াই রেখে দেয়া হয়েছে এবং সেখান থেকেই সেবাগ্রহীতাদের খাবার পরিবেশন করা হচ্ছে। ৪) ফ্রিজে পুরোনো বাসি খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ৫) হোটেলের নিজস্ব কারখানায় দই, রসমালাইসহ নানা ধরনের মিষ্টান্ন তৈরি করে বিক্রয় করা হলেও এ সকল খাদ্যদ্রব্য প্রস্তুতের কোন লাইসেন্স তাদের নেই। প্রস্তুতকৃত এ সকল খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায় নি। গৃহীত পদক্ষেপ: উল্লেখিত অপরাধসমূহ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক হোটেল তাজমহল এ ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং টাইমস স্কয়ারে ৮০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও খবর