স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2025 12:09:10 pm

বাংলাদেশে চারদিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরুর প্রথম দিনেই চট্টগ্রামের কেইপিজেড পরিদর্শনে গেলেন একদল বিদেশি বিনিয়োগকারী।


সোমবার (৭ এপ্রিল) সকালে একদল বিদেশি বিনিয়োগকারী বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে যান। সেখানে তারা কেইপিজেড পরিদর্শন করেন।


প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।


এর আগে একই দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চারদিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’।


এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চার দিনব্যাপী (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন-২০২৫ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন। ফলে এ সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের অনেকের প্রশ্ন, বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের বিনিয়োগ গ্যারান্টি পেয়ে যাবে।


বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান বলেছেন, ব্যাপারটি মোটেও তেমন নয়। প্রথমত বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ধারণা রয়েছে তা পাল্টাতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশে ব্যবসা করার যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত নিরসন করতে হবে।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রুতিসহ তালিকা তৈরি করা সম্ভব হবে। সে তালিকা অনুযায়ী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ ও প্রতিশ্রুত সুযোগ-সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করানো সম্ভব হবে।

আরও খবর






6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২০ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে