দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ভুমিদস‍্যু ও সন্ত্রাসী আনোয়ার হোসেনের অন‍্যায় কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর শহরের গোলকুঠি এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের অন‍্যায় কার্যকলাপের প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার ১৪ডিসেম্বর সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ ফয়সাল জামান বলেন মোঃ আনোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে।তা সম্পূর্ণ মিথ‍্যে, যুক্তিহীন ও তাদের অন‍্যায় কার্যকলাপের বহিঃপ্রকাশ।তিনি ৩০নভেম্বর নিমতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন নেসার আজমের নেতৃত্বে খালেকুজ্জামান বাবু আদর্শ কলেজের সাবেক অধ‍্যক্ষ‍্য,পলিন,জিন্নাত আরা ও কাজলসহ বেশ কিছু সংখ‍্যক সন্ত্রাসী নিয়ে তাদের বসত বাড়ীতে হামলা চালিয়েছি এবং বুলডোজার দিয়ে বাড়ী ঘড় ভেঙ্গে তাদের উচ্ছেদ করে জমি দখলের পায়তারা করছি।আমাদের ভয়ে তারা নাকি ভীত সস্ত্রস্ত এবং পরিবার ও বসতভিটার নিরাপত্তাহীনতায় ভুগছে যেটা সম্পূর্ন মিথ‍্যে বানোয়াট ও তার মনগড়া কাহিনী তৈরী করে নাটকীয়তার জন্ম দিয়ে আমাদের সম্পদ জোর করে ধরে রাখার কৌশল অবলম্বন করছে।আজকে তিনি যে জায়গার জন‍্য আমাদের বিরুদ্ধে মিথ‍্যে প্রচারনা চালানোর উদ্দেশ‍্যে সংবাদ সম্মেলন করছে এটা কতটা যৌক্তিক?কারন সেই জায়গার মোঃআনোয়ার হোসেন কোন পক্ষই না।সে সরকারের কাছে লীজ নিয়েছে।কিন্তু তার কার্যকলাপ দেখে মনে হচ্ছে তিনি যেন জায়গার প্রকৃত মালিক। গত ২৭নভেম্বর আদালতের নির্দেশে নাজির, আদালত ও কোতয়ালি পুলিশ উচ্ছেদ অভিযানে গিয়েছিল।কিন্তু তাদের সন্ত্রাসী কার্যকলাপের দরুন এবং পুলিশ ফোর্স যথেষ্ট না থাকায় সেই দিনের উচ্ছেদ অভিযান কার্যক্রম বন্ধ রাখা হয়।কিন্তু সংবাদ সম্মেলন করে মোঃ আনোয়ার হোসেন বলেছেন সন্ত্রাসীরা নাকি উচ্ছেদ অভিযানে গিয়েছিল।তাহলে তার দৃষ্টতা কতখানি যে আদালতের কার্যক্রমকে সে সন্ত্রাসী কার্যক্রম ও পুলিশ সদস‍্যদের সন্ত্রাসী বলে আক্ষা দিয়ে সংবাদ সম্মেলন করেন। মোঃ আনোয়ার হোসেন ও তার স্ত্রী এবং দুই সন্তানের দাপটেই এলাকাবাসী ঠটস্থ যা সর্বজন জ্ঞাত।
উল্লেখ‍্য যে দিনাজপুর সদরের প্রাননাথপুর মৌজার ৬৩নং জেল ১২৪৬খতিয়ানের ৮৫০৪ ও ৮৫০৫দাগের ১৩শতক জমির মুল মালিক গোলাম মাহমুদ মিয়া।
ভাড়াটিয়া নূর মোহাম্মদ গং এর বিরুদ্ধে মোঃ নেছার আযম বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালত দিনাজপুরে ৩/৯৬পেটি মামলা আনয়ন করেন।২৬বছর পূর্বে এই মামলাটি আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে দো তরফা সুত্রে রায় প্রকাশ করেন।বাদী নেছার আযম আদালতের ৩/৯৬পেটি মোকাদ্দমার রায় ডীগ্রী কার্যকর করার এবং দখল গ্রহনের জন‍্য ৪/২০০৮পেটি ডিং একই আদালতে আনয়ন করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষে ৪/২০০৮ পেটিডিং মোকাদ্দমায় তাদের বক্তব‍্য তুলে ধরার জন‍্য ২০১২সালের ২৯নভেম্বর আদেশ নং ৩৮এ আদালত সরকার পক্ষকে মোকদ্দমায় পক্ষভুক্ত করার প্রয়োজনীয়তা নাই বলে তা না মঞ্জুর করে দেয়।এরই প্রক্ষিতে ২৭নভেম্বর ২২ তারিখে আদালতের আদেশে বাদী নিজে নাজির ও পুলিশ ফোর্সসহ উপরিউক্ত নালিশি জমি দখলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন‍্য যান।আর আদালতের এই দখলী কার্যক্রমকে মোঃ আনোয়ার হোসেন সন্ত্রাসী কার্যক্রম বলে আক্ষায়িত করে অপপ্রচার চালাচ্ছেন এবং আমাদের সন্মানহানী করছেন।যা আইনত দন্ডনীয় অপরাধ বলে আমরা মনে করি।
আরো উল্লেখ‍্য যে মোঃ আনোয়ার হোসেন ৪/২০০৮পেটিডিং মোকাদ্দমা ক্ষতিগ্রস্থ করার জন‍্য জেলা প্রশাসককে অবগত না করেই জেলা জজ আদালতে ৪/২০০৮পেডিডিং মামলাটি পুনরায় ১০/২২সিভিল রিভিশন মোকাদ্দমা আনয়ন করলেও উক্ত রিভিশনটি ৯সেপ্টম্বর ২২তারিখে আদালত না মঞ্জুর করেন এবং মোঃ আনোয়ার হোসেন এই মামলার কোন পক্ষ নন মর্মে উল্লেখ করেন।অথচ আদালতের এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোঃ আনোয়ার হোসেন কোন এক অদৃশ‍্য শক্তির প্রভাব খাটিয়ে নিজেদের সন্ত্রাসী কার্যক্রম অব‍্যাহত রেখে  নানাভাবে আমাদের হয়রানি,প্রাননাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে মর্মে সংবাদ সম্মেলনে মোঃ ফয়সাল জামানসহ তার পরিবারবর্গ জানান।এছারাও সংবাদ সম্মেলনে   ভুক্তভোগী পরিবারবর্গ মোঃ আনোয়ার হোসেনের সন্ত্রাসী ও মানহানীকর কার্যক্রমবন্ধে  সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন ও আইনশৃঙ্খলাবাহীনীর আশু হস্তক্ষেপ কামনা করেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস‍্য সাবেক অধ‍্যক্ষ খালেকুজ্জামান বাবু ওতাদের সংগেএকজন  আইনজীবি উপস্থিত ছিলেন।
 


Tag
আরও খবর