উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন



চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।


১৪ ডিসেম্বর বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিকেল বঙ্গবন্ধু মঞ্চ ডিসি কার্যালয় চত্বরে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়। 


এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুদ্ধিজীবী দিবসে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন, মাননীয় সংসদ সদস্য শিবগঞ্জ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাননীয় সংসদ সদস্য সংসদীয় আসন (৩৩৮) ফেরদৌস ইসলাম জেসি, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা মোমিন উদ দোলা, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশান আলী, এলজি ইডি নির্বাহী অফিসার মোজাহার আলী প্রামানিক, মাদক মাদকদ্রব্য উপ-পরিচালক আনিসুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধগন।


উল্লেখ্য, সকালে মহানন্দা ব্রীজ সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর শাহাদাত বরন স্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পর্পক অর্পণ করা হয়, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং শহীদ মেজর নাজমুল হক এর সমাধীস্থলে পুষ্পর্পক অর্পণ ও সোনামসজিদ সংলগ্ন শহীদ বিন্দের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Tag
আরও খবর