‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন।

কুমিল্লা চৌদ্দগ্রামে ০৯/০৪/২০২৫ তারিখে বুধবার  সকাল ৮.০০ঘটিকা থেকে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত মিরশ্বন্নী বাজার পশুর হাট এলাকায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে উক্ত পশুর হাটে খাসি/বকরি বিক্রয় করার পূর্বে উক্ত খাসি/বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানো এবং পেট ফুলানো হয়। ইতোপূর্বে অনেকে খাসি/বকরি ক্রয় করে নিয়ে যাওয়ার সময় বা বাসায় যাওয়ার পর মারা যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন কয়েকদিন যাবত নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন নিয়োগ করে গোপন তথ্যের ভিত্তিতে আজ সয়ং নিজে ক্রেতা সেজে ঘটনা স্থলে উপস্থিত হয়ে খাসি/বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পনি ঢালতে থাকা অবস্থায় হাতেনাতে ০৯জনকে এবং বিভিন্ন রং এর ৬৮টি খাসি/বকরি আটক করেন। উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গীয় আনসার বাহিনীর সদস্য ও কার্যালয়ের স্টাফ এবং থানা পুলিশের একটু চৌকস টিম এই মোবাইল কোর্টকে সহায়তা করেন। কোর্ট চলাকালে স্থানীয় জনগণ, বাজার কমিটি ও বাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন, মহাসড়কের বিভিন্ন গাড়ির ড্রাইভারগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী হাতেনাতে ধৃত ০৯জন আসামির ০৪জনের প্রত্যেককে ০১মাসের কারাদন্ড এবং ০৫জনের প্রত্যেককে ০৭দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এছাড়াও আটককৃত ৬৮টি খাসি/বকরির মধ্যে একটির মুখ এবং মলদ্বার দিয়ে পানি বের হতে থাকা অবস্থায় তৎক্ষণাৎ ঘটনা স্থলে মারা যায়। যা নির্দোষ আবলা প্রাণির প্রতি মানুষের এক নিষ্ঠুরতম ও জঘন্যতম আচরণ। অবশিষ্ট ৬৭টি খাসি/বকরির স্বাস্থ্য ঝুঁকি থাকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে স্থানীয় ব্যক্তি পেয়ার আহম্মেদ এর নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও পালনের শর্তে আদালতের আদেশ অনুযায়ী জিম্মা দেয়া হয়। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।
আরও খবর