চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন



কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী রোগী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও জেলার বিভিন্ন স্তরের মানুষ।


বুধবার দুপুরে জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম, মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাংবাদিক শফি খানসহ অন্যান্যরা। মানববন্ধনে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা সেবা নেয়া রোগী ও স্বজনরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দরিদ্র পীড়িত এ জেলার ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ২০০৬ সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করে। এরপর থেকে গঠনতান্ত্রিকভাবে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে প্রায় ১৮ হাজার রেজিস্ট্রেশনকৃত ডায়াবেটিক রোগীর চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু হাসপাতালটি পরিচালনা করতে স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ গঠনতন্ত্রের বাইরে নতুন কমিটি করার চেষ্টায় ব্যর্থ হয়ে হাইকোর্টে রিট করেন। সেখানে বর্তমান কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার গঠন করা কমিটিকে কেন সুযোগ দেয়া হবে না তার জবাব চাওয়া হয়। এটি হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র বলে জানান বক্তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।


কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম জানান, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠিত হয়েছে এবং সে কমিটির মাধ্যমে হাসপাতালটির পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সংসদ সদস্য যে রিট করেছে সে কপি আমরা পেয়েছি এবং গঠনতন্ত্র অনুযায়ী হাইকোর্টেও কারন দর্শানোর জবাব দেয়া হবে। তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য যে কমিটির বিরুদ্ধে রিট করেছেন সেই কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে হেরে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে হাসপাতালটি বন্ধের চক্রান্ত অব্যাহত রেখেছেন। জনপ্রতিনিধি হয়েও যদি জনগণের বিপক্ষে দাড়ায় তাহলেতো জনগণের সেবা হবে না। এ জেলার মানুষের স্বার্থে এসব চক্রান্ত বন্ধের দাবি জানান তিনি।





 


   


   


আরও খবর