জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর বগুলাকান্দি আলোর দিশা সংলাপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ইবির আরবী বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় ও সভাপতির দায়িত্ব হস্তান্তর

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বিভাগীয় সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।


বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন, অ্যারাবিক অ্যালামনাই অ্যাএসোসিয়েশনের সভাপতি ড. মাহমুদুল হাসান এবং সদস্য কর্নেল আবদুল মোক্তাদের।


এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকীসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় বিভাগটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম।


পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যাক্রমে অতিথিদের ফুল দিয়ে বরণ, বিভাগের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সদ্য সাবেক সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। 


উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমরা পিছিয়ে পরা ইবির অগ্রগতির জন্য কাজ করছি। আমারা পুরো ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করে চলেছি। বিশ্ববিদ্যালয়টাকে ডিজিটালাইজেশন করা এই প্রশাসনের অন্যতম উদ্দেশ্য। যাতে প্রায় সত্তর কোটি টাকার প্রয়োজন। এইসময়ে যা বহন করা প্রসাশনের জন্য কষ্টসাধ্য। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গড়তে নানা পরামর্শ দেন।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২১ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে